জে. এন. এন. ইউ. আর. এম - এর অফিসিয়াল ওয়েবসাইটে স্বাগত

 

প্রথম পাতা

সাইটম্যাপ

 জে এন এন ইউ আর এম সম্বন্ধে বারংবার জিঞ্জাসিত প্রশ্নাবলী

 

১. জে এন এন ইউ আর এম কি ?


           জে এন এন ইউ আর এম   হল শহুরে নবীকরণের জন্য  ভারত  সরকার  দ্বারা গৃহীত ৭ বছর  ধরে  সম্পাদিত  একটি  রাজ্য  সেক্টর  স্কীম।
স্কীমটির মাধ্যমে৭ বছর ধরে  ৫০,০০০ কোটি টাকার আরথিক সাহায্য দেওয়া হবে মিইনিসিপালিটিগুলি এবং প্যারাসটটল সংস্থাগুলিকে


২. জে এন এন ইউ আর এম-এর অধীনে কতগুলি শহর আছে  ?


          জে এন এন ইউ আর এম-এর অধীনে  সারা ভারতে  ৬৩ টি  শহর  আছে। শহরগুলিকে এ,বি, সি নামে তিনটি  শ্রেণীতে  বিভক্ত  করা  হয়েছে। এই  শ্রেণীবিভাগ জনসংখ্যার উপর নিরভরশীল।   

 

শ্রেণী

জনসংখ্যা

শহরের সংখ্যা

৪ মিলিয়নের অধিক

বি

১-৪মিলিয়ন

২৮

 সি

১ মিলিয়নের কম

২৮


 কলকাতা এবং আসানসোল পশ্চিমবঙ্গ  থেকে  মনোনীত শহর।

 

৩.  জে এন এন ইউ আর এম-এর  উদ্দেশ্যগুলি কি কি ?

  • পরিকাঠামো  পরিষেবার  সুসংহত  উন্নতিসাধন;

  • শহুরে পরিকাঠামো  পরিষেবায়  অভাবগুলি দূর করতে যথেষ্ট  ফান্ড নিশ্চিত করা ;

  • নিরধারিত শহরের পরিকল্পিত  উন্নতিসাধন;

  • নাগরিক সুযোগসুবিধা প্রদান এবং  তা সদব্যবহারের উপায়কে,  বিশেষত শহুরে দরিদ্রদের  নিকট এর সরবোজনীন অভিগমনকে  আনুপাতিক হারে বাড়ানো;

  • কনজেশান কমাতে শহুরে নবীকরণ প্রকল্পে  বিশেষ  দৃষ্টিপাত  ; এবং 

  • শহুরে দরিদ্রদের সামরথের মধ্যে থাকা মূল্যে ভোগদখলের  নিরাপত্তা ,  উন্নত আবাসন,  জল সরবরাহ  ও  স্বাস্থ্যব্যবস্থা  সমেত মৌলিক পরিষেবা  এবং  শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তার জন্য  সরকারের অন্যান্য বিদ্যমান  পরিষেবার  বন্টন নিশ্চিত করা।

৪.  জে এন এন ইউ আর এম -এর অধীনে পাওয়া সহায়তা একটি গ্রান্ট না একটি লোন ?

 

           জে এন এন ইউ আর এম -এর অধীনে পাওয়া সহায়তা  একটি গ্রান্ট ফান্ড । গ্রান্টের  পরিমাণ  শহরের  শ্রেণীবিভাগের উপর নিরভরশীল। যদিও  গ্রান্ট  শুধুমাত্র  তখনই পাওয়া যাবে যখন প্রকল্পের  জন্য পাওয়া সমগ্র আরথিক সংস্থান একত্রিত  হবে এবং রাজ্যের ও সম্পাদক সংস্থার অবদান  সহজলভ্য  হবে। এই প্রকল্পের অধীনে  রিলিজ হওয়া মোট  গ্রান্টের  ( রাজ্য এবং কেন্দ্র ) মধ্যে  ২৫% পরিকাঠামো  উন্নয়ন  ও শাসনের মূল্য এবং বি এস ইউ পি-র ক্ষেত্রে ১০% আই এ এসদের থেকে সংগৃহীত হবে  তৈরা হওয়া অ্যাসেটের O& M-এর  আবরতোমান ফান্ড তৈরীর জন্য  এবং পরিকাঠামো প্রকল্পে ভবিষ্যতে অরথোসাহায্য করতে। 

 

 

৫. ফান্ডিং পদ্ধতিটি কি রকম ?

 (১) ২০০৬-০৭ এ অনুমাদিত প্রকল্পগুলি

ক্রমিক সংখ্যা

প্রকল্পের নাম

ভারত সরকারের শেয়ার

রাজ্যের শেয়ার

মিউনিসিপালিটির শেয়ার

১.

শহুরে পরিকাঠামো এবং শাসন

     

 

কলকাতা মেট্রোপলিটান এরিয়া

  ৩৫%

জল-৬৫%  অন্যান্য-৩৫%

 জল- অন্যান্য-৩০%

 

আসানসোল আরবান এরিয়া

  ৫০%

জল-৫০% অন্যান্য-৩৫%

 জল- অন্যান্য-১৫%

২.

বি এস ইউ পি

  ৫০%

আবাসন-৩০% পরিকাঠামো-৩৫%

১৫%-পরিকাঠামো বেনিফিসিয়ারি -২০% আবাসন

৩.

ইউ আই ডি এস এস এম টি

  ৮০%

১৫%

৫%

৪.

আই এইচ এস ডি পি

  ৮০%

পরিকাঠামো-১৫%

মিউনিসিপালিটি-৫%-পরিকাঠামো বেনিফিসিয়ারি -২০% আবাসন

(২)  পুনঃসংশোধিত ফান্ডিং পদ্ধতি (রাজ্য সরকারের নিরদেশিকা)

ক্রমিক সংখ্যা

প্রকল্প

ভারত সরকারের শেয়ার

রাজ্যের শেয়ার

 

মিউনিসিপালিটির/ বিভাগীয় কতৃপক্ষের শেয়ার

বেনিফিশিয়ারি অবদান

১.

ইউ আই জি এস

 কে এম এ

৩৫%

৩৫%

৩০%

 

 আসানসোল আরবান এরিয়

৫০%

৩৫%

১৫%

 

২.

বি এস ইউ পি

 কে এম এ এবং আসানসোল এম এ উভয়

 

 

 

 

 আবাসন উপাদান

৫০%

৩০%

-

২০%

 বস্তি পরিকাঠামো

৫০%

৩০%

২০%

 

৩.

ইউ আই ডি এস এস এম টি

 

৮০%

১৫%

৫%

 

৪.

আই এইচ এস ডি পি

 বস্তি আবাসন

৮০%

 

 

২০%

 বস্তি পরিকাঠামো

৮০%

১৫%

৫%

 


৬.  এই মিশনে শহুরে দরিদ্ররা কিভাবে উপকারিত হবে ?


          
সামাজিক এবং অরথোনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়া জাতির  জীবনের গুনমান উন্নত  করতে , শহুরে দরিদ্রের জন্য প্রাথমিক পরিষেবা দিতে জে এন এন ইউ আর এম-এ একটি স্বতন্ত্র উপমিশনকে অন্তরভুক্ত করে হয়েছে।গ্রান্ট হিসেবে অরথোসাহায্যের শেয়ার উপমিশনের অন্তরগত প্রকল্পের ক্ষেত্রে অধিক।  

 

৭.  জে এন এন ইউ আর এম-এর অধীনে গ্রহণীয় বিভাগগুলি কি কি ?

  • শহুরে পরিকাঠামো - জল সরবরাহ , ভূগরভস্থ নালী এবং কঠিন বরজো  ব্যবস্থাপন ,রাস্তা এবং সম্পরকিত পরিকাঠামো, পরযোটন

  • শহুরে দরিদ্রের জন্য প্রাথমিক পরিষেবা - শহুরে দরিদ্রের জন্য প্রাথমিক পরিষেবার উন্নতি, বস্তিবাসীদের সামরথের মধ্যে থাকা মূল্যে বাড়ি জোগান দেওয়ার জন্য প্রকল্প।

৮. জে এন এন ইউ আর এম-এর অধীনে অগ্রহণীয় বিভাগগুলি কি কি ?


           নিম্নলিখিত বিভাগের অন্তরগত প্রকল্পগুলি জে এন এন ইউ আর এম-এর অরথোসাহায্যের অধীনে বিচারয্য হবে না - শক্তি,টেলিকম,শিক্ষা,স্বাস্থ্য এবং বৈতনিক করমোসংস্থান।


৯. জে এন এন ইউ আর এম - এর অধীনে ফান্ড ব্যবহার করার ক্ষেত্রে অপরিহারয্য বিষয়গুলি কি কি ?

                              

  • মিউনিসিপালিটি, নিজ নিজ রাজ্য সরকার এবং নিজ নিজ মন্ত্রণালয়  ( শহুরে উন্নয়ন অথবা শহুরে করমোসংস্থান এবং   দারিদ্র্য দূরিকরণ )-এর মধ্যে ত্রিপাক্ষিক  MoA  স্বাক্ষরিত হওয়া

  • পুনর্গঠন সম্পাদন ( আবশ্যিক পুনর্গঠন এবং ঐচ্ছিক পুনর্গঠন )

  • শহর উন্নয়ন পরিকল্পনা  (CDP) এবং বিস্তারিত  প্রকল্প  প্রতিবেদন (DPR)-এর প্রস্তুতি

১০. আবশ্যিক পুনর্গঠন  কি  ?


           আবশ্যিক পুনরগঠন হল সেই পুনর্গঠনগুলি যা মিউনিসিপালিটি/ প্যারাস্টটল এজেন্সি/ রাজ্য সরকারকে অবশ্যই সম্পাদন করতে হবে। এই পুনর্গঠনগুলির বিস্তারিত তালিকার  জন্য  দয়া করে নিরদেশিকা দেখুন।


১১. ঐচ্ছিক পুনর্গঠন  কি  ?


           ঐচ্ছিক পুনর্গঠন  হল সেই পুনর্গঠনগুলি যা মিউনিসিপালিটি/  রাজ্য সরকার দ্বারা  সম্পাদিত হওয়াও প্রয়োজন ; যদিও এই পুনর্গঠনগুলির কালবিভাগ মিউনিসিপালিটি/  রাজ্যের পছন্দের উপর নিরভরশীল। মিশনের কারযোকালের মধ্যে প্রতি বছর দুইটি পুনর্গঠনকে সম্পাদন করা প্রয়োজন। এই পুনর্গঠনগুলির বিস্তারিত  তালিকার  জন্য  দয়া করে নিরদেশিকা দেখুন।


১২. শহর উন্নয়ন পরিকল্পনা  (CDP) কি  ?


           একটি শহর উন্নয়ন পরিকল্পনা (CDP) হল শহরের ভবিষ্যত উন্নতির জন্য একটি দৃষ্টরূপ এবং একটি ভিশন।এইটি একটি কাঠামো জোগান দেয় যার মধ্যে প্রকল্পগুলির  সনাক্তকরা, অগ্রাধিকার দেওয়া এবং সম্পাদন করা  প্রয়োজন।একটি টিপিক্যাল CDP (নিরদেশিকাতে যেমন ব্যাখ্যা করা আছে) অন্তর্ভুক্ত করবে শহুরে পরিকাঠামোর বরতোমান অবস্থা, সকল স্টেকহোল্ডারের শেয়ারড ভিশন, ভিশন অর্জন করতে প্রয়োজনীয় বিনিয়োগের আদরশোভিত্তিক সম্ভাব্যব্যয়ের হিসাব  এবং ওই বিনিয়োগগুলির  অরথোসংস্থান কৌশলের একটি পরিমাপ। 

 

১৩. CDP তে কি সমস্ত এলাকার প্রকল্পের একটি বিস্তারিত তালিকা থাকবে ?

 

           CDP একটি বৃহত প্রকৃতির ডাইরেকশনাল ডকুমেন্ট  এবং এটি  সেক্টরগুলিকে বৃহতভাবে  অগ্রাধিকার দেবে। নিদর্শন স্বরূপ ,স্টর্ম ওয়াটার নরদমার উন্নতি একটি অগ্রাধিকারপূরণো্  সেক্টর হতে পারে, কিন্তু কোন বিশেষ অবস্থানে কোন সুনিরদিষ্ট প্রকল্প হয়ত উল্লেখ করা নাও হতে পারে। অন্য একটি উদাহরণ হতে পারে  জল বন্টন ব্যবস্থায়  প্লাগিং লিকেজ। সুনিরদিষ্ট প্রকল্পগুলি স্থাপিত হবে  বিস্তারিত প্রকল্প প্রতিবেদন প্রস্তুতির পর। 

 

১৪. কেমন ভাবে সাম্প্রতিককালে তৈরী হওয়া CDPঅন্য উন্নয়ন কতৃপক্ষ  KMDA দ্বারা প্রস্তুত CDP-র থেকে পৃথক?

 

           উভয় ডকুমেন্টের জন্য ব্যবহৃত আদ্যক্ষরসমস্টি এক হলেও ,জে এন এন ইউ আর এম-এর অধীনে থাকা CDP হল শহুরে পরিষেবা জোগান দেওয়ার জন্য একটি শহর উন্নয়ন পরিকল্পনা যার একটি দীরঘকালীন ভিশন এবং কৌশল আছে। KMDA  দ্বারা প্রস্তুত ডকুমেন্টটি নিরদেশ করে একটি ব্যপক উন্নয়ন  পরিকল্পনাকে,যা একটি সংবিধিবদ্ধ প্রয়োজন এবং  মূলত  একটি জমি ব্যবহার মূলক ডাইরেকশানাল ডকুমেন্ট। 


১৫. CDP প্রস্তুত করতে নাগরিকরা কিভাবে যুক্ত হতে পারে  ?

 

           সেক্টরের বৃদ্ধি এবং  উন্নতিসাধনে শহরবাসীরাই মুখ্য স্টেকহোল্ডার। এই CDP প্রস্তুতি পদ্ধতিটির উদ্দেশ্য সমাজের সকল স্তরের জনগণের দৃষ্টিভঙ্গী প্রকাশ করা এবং এবিষয়ে এখনও অবধি স্টেকহোল্ডারদের একাধিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 

 

১৬.অন্যান্য কোন স্টেকহোল্ডারের সাথে পরামরশো  করা হচ্ছে ?

 

        অন্যান্য স্টেকহোল্ডার যারা CDP প্রস্তুতি পদ্ধতির অংশ, যেমন সরকারী সংস্থা ( সকল বিভাগীয় পরিষদ যেমন কেএমডিএ,এডিডিএ,বিডিএ ইত্যাদি, মিউনিসিপাল করপোরেশন, মিউনিসিপালিটিগুলি, শহুরে উন্নয়ন বিভাগ, পিডাবলুডি, পরিবহণ বিভাগ, এসইউডিএ ইত্যাদি)  এবং নিরবাচিত প্রতিনিধিগণ (কাউনসিলরগণ,এমএলএগণ,এমপিগণ), এনজিও, ট্রেড বডিস, শিল্প সমিতি ইত্যাদি এরঅন্তরভুক্ত
 

১৭. কত গ্রান্ট ফান্ড গ্রহন করা হবে ? এটি কি CDP-র উপর নিরভরশীল ?

 

           যেহেতু CDP বিনিয়োগের সম্ভাব্যব্যয়েরহিসাব নিরদেশ করে যা শহুরে পরিকাঠামো পরিষেবার উন্নতিতে প্রয়োজন, সম্ভাব্যব্যয়েরহিসাব  আদরশোস্থাপনকারী  প্রকৃতির হয় এবং এটি কোন বিস্তারিত কারিগরীবিদ্যার উপর নিরভরশীল নয়।

             ফান্ডিং পদ্ধতিটি, যা জে এন এন ইউ আর এম-এর সহায়তার সুবিধা পাওয়ার জন্য ভারত সরকারের কাছে উপস্থাপিত করা হয়েছেসরাসরিভাবে প্রকল্পের  ( CDPতে বরণিত সম্ভাব্যব্যয়েরহিসাব নয় ) সাথে যুক্ত


১৮. প্রকল্পের আরথিকসংস্থানের পদ্ধতিটি কি ?

 

           ভারত সরকার দ্বারা CDP-র অনুমোদন অনুযায়ী, CDPতে বরণিত প্রকল্পগুলির জন্য সম্পাদক সংস্থাগুলির DPRs দাখিল করা প্রয়োজন। DPR -এর অনুমোদন অনুসারে ভারত সরকার দ্বারা ফান্ড রিলিজ করা হবে।

 

১৯. কেমন ভাবে  ফান্ড রিলিজ  করা হবে ?

 

           শুধুমাত্র নিরদিষ্ট প্রকল্পের ভিত্তিতে ফান্ড রিলিজ করা হবে, মিটিং প্রোজেক্ট মাইলস্টোন এবং পুনর্গঠন ( আবশ্যিক  এবং ঐচ্ছিক ) সম্পাদনের উপর নিরভর করে।

 

০। আরও বেশি তথ্য নিম্নলিখিত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে -----------

http://urbanindia.nic.in/moud/programme/ud/jnnurm/FAQ.pdf

For best view Internet Explorer 6.0 or above (1024x768 pixel resolution)